Skip to content

সুন্দরবনে র‌্যাব-দস্যু বন্দুকযুদ্ধ

সাতক্ষীরা প্রতিনিধি ॥
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের ছোটকলাগাছি এলাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৮) সঙ্গে বনদস্যু বাহিনীর বন্দুকযুদ্ধ হয়। সোমবার ভোরে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ সময় দুই দস্যুকে আটক করেছে র‌্যাব।

র‌্যাব-৮-এর উপ-অধিনায়ক মেজর আদনান কবির বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, আটকদের শ্যামনগর থানায় নিয়ে আসা হচ্ছে।

শ্যামনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, সুন্দরবনে র‌্যাবের একটি অভিযান হয়েছে। র‌্যাবের পক্ষ থেকে মোবাইল ফোনে দুজনকে আটকের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এ মুহূর্তে এর থেকে বেশিকিছু জানাতে পারছি না।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫