Skip to content

ইয়েমেনে দাফন অনুষ্ঠানে সৌদির বর্বরোচিত বিমান হামলা : নিহত ৬

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
রাজধানী সানার একটি দাফন অনুষ্ঠানে বর্বরোচিত বিমান হামলা চালিয়েছে সৌদি আরব। ঐ হামলায় অন্তত ৬ নারী নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির আল-মাসিরা টেলিভিশন।

আল-মাসিরা টেলিভিশন বলছে, বুধবার সানা’র আহরাব এলাকায় চালানো ওই হামলায় আরো ১০ ব্যক্তি আহত হয়েছে। ইয়েমেনের দাফন অনুষ্ঠানে এর আগেও পাশবিক হামলা চালিয়েছে সৌদি আরব। ২০১৬ সালের অক্টোবরে সানায় সৌদি হামলায় নিহতদের জানাযার নামাজে আবার ভয়াবহ বিমান হামলা চালায় রিয়াদ। এতে অন্তত ১৪০ ব্যক্তি নিহত ও ৫২০ জন আহত হয়।

৮ অক্টোবর নারী ও শিশুসহ হাজার হাজার মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত জানাযার নামাজে প্রথম হামলা চালায় সৌদি জঙ্গিবিমান। এ সময় আহত মানুষের আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে। উদ্ধারকর্মীরা হতাহতদের সাহায্যে এগিয়ে এলে আরেকদফা বোমাবর্ষণ করে বর্বর সৌদি বিমান বাহিনীর সদস্যরা।

২০১৫ সালের মার্চ মাস থেকে ইয়েমেনের নিরীহ মানুষের ওপর হামলা শুরু করে সৌদি আরব। ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদিকে আবার ক্ষমতায় বসানো এবং হুথি আনসারুল্লাহ যোদ্ধাদের নির্মূল করার লক্ষ্যে এই হামলা চালাচ্ছে রিয়াদ। কিন্তু প্রায় দুই বছরের সামরিক অভিযানে ১০,০০০ মানুষকে খুন করা ছাড়া আর কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি সৌদি আরব।

সূত্র : পার্স টুডে

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫