Skip to content

নিরাপত্তা ছাড়াই চলছে চট্টগ্রাম ফ্লাইওভারের কাজ

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না রেখেই চট্টগ্রামের আখতারুজ্জামান ফ্লাইওভারের নির্মাণ কাজ চলছে। মাঝে-মধ্যেই ঘটছে দুর্ঘটনা। এরইমধ্যে প্রাণও গেছে একজনের। তবে তাতেও টনক নড়েনি কর্তৃপক্ষের।

২০১৪ সালের শেষ দিকে চট্টগ্রাম নগরীর মুরাদপুর থেকে লালখানবাজার পর্যন্ত আখতারুজ্জামান ফ্লাইওভারের নির্মাণ কাজ শুরু হয়।

৫ দশমিক ২ কিলোমিটার দীর্ঘ অবকাঠামোর কাজও এগিয়েছে অনেকটা। তবে, নির্মাণে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এরইমধ্যে প্রশ্ন উঠেছে।

সম্প্রতি ফ্লাইওভার থেকে লোহার খন্ড পড়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক দম্পতির গাড়ির ওপর। ভাগ্যের জোরে বেঁচে যান তারা। আরেকটি ঘটনার শিকার হিউম্যান হলারের এক সহকারী কপাল অতোটা ভালো ছিল না। নির্মাণ সামগ্রীর সঙ্গে ধাক্কায় প্রাণ যায় তার।

নির্মাণ কাজে নিরাপত্তার ঘাটতি দেখেছেন বিশেষজ্ঞরাও। কর্তৃপক্ষে সদিচ্ছা নিয়েও উঠছে প্রশ্ন।

তবে নিরাপত্তা পর্যাপ্ত বলেই মনে করছে সিডিএ। তারপরও কোথাও ত্রুটি দেখা দিলে সমাধানের উদ্যোগ নেয়ার আশ্বাস কর্মকর্তাদের।

বিশেষজ্ঞরা বলছেন জনবহুল এলাকায় নির্মাণ কাজে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল হতে হবে।

ইনডিপেনডেন্ট টিভি

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫