Skip to content

গাজীপুরে ঝুট গুদামের আগুনে ৫০ লাখ টাকা ক্ষতি

স্টাফ রিপোর্টার ॥

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের দেওলিয়াবাড়ি এলাকায় দুটি ঝুট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় আনুমানিক ৫০ লাখ টাকা ক্ষতি হয়েছে।

রোববার (১৯ ফেব্রুয়ারি) রাত পৌনে ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর সাহেব আলী জানান, দেওলিয়াবাড়ি পুকুরপাড় এলাকায় মো. গোলাম সরোয়ার ও মো. সেলিমের পাশাপাশি দুটি ঝুট গুদামে আগুন লাগে। খবর পেয়ে কালিয়াকৈর, জয়দেবপুর ও ইপিজেড ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ৩ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে পুড়ে ওই দুই গুদামের আনুমানিক ৫০ লাখ টাকা ক্ষতি হয়েছে। আগুন লাগার সূত্রপাত জানা যায়নি। এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫