Skip to content

এমপি লিটন হত্যায় জড়িতরা সনাক্ত, যেকোনো সময় গ্রেপ্তার: আইজিপি

স্টাফ রিপোর্টার ॥
গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যায় জড়িতদের সনাক্ত এবং এই হত্যাকান্ডের রহস্য উদঘাটিত হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহা-পরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।

এ সময় তিনি বলেন, খুব শিগগিরই জড়িতরা গ্রেপ্তার হতে পারে।

সোমবার সকালে সাভারের আশুলিয়ায় শ্রীপুর শিল্প পুলিশ-১ এর বহুতল ব্যারাক ভবন ও অস্ত্রাঘার ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

পুলিশের আইজি বলেন, এমপি লিটন হত্যাকান্ডের তদন্তে অনেক অগ্রগতি হয়েছে। কারা এ ঘটনা ঘটিয়েছে যে তিনজন ব্যক্তি মটরসাইকেলে তার বাড়িতে এসেছিলো সে তিনজন ব্যক্তিই পুলিশের নজরদারিতে রয়েছে। তাদের আমরা শনাক্ত করেছি।

তিনি বলেন, খুনিদেরকে খুব শিগগিরই গ্রেপ্তার করে গণমাধ্যমের সামনে হাজির করা হবে। এ সময় শহীদুল হক বলেন, পুলিশের পেশাগত জ্ঞান বৃদ্ধি করার জন্য সকল সেক্টরে বিভিন্ন উদ্যোগ নেয়া হয়েছে। বাংলাদেশে জঙ্গিবাদের বিরুদ্ধে পুলিশের যথেষ্ট সাফল্য রয়েছেও বলে জানান তিনি।

এর আগে পুলিশের মহাপরিদর্শক নারী কনস্টেবলদের প্রথম ওরিয়েন্টশন কোর্স সমাপনীর কুচকাওয়াজ ও সালাম পরিদর্শন করেন।

অনুষ্ঠানে শিল্প পুলিশের ডিআইজি আব্দুস সালাম, শিল্প পুলিশ-১ এর পরিচালক মোস্তাফিজারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫