Skip to content

মহান একুশে ফেব্রুয়ারিতে র‌্যাবের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন

স্টাফ রিপোর্টার ॥
মহান একুশে ফেব্রুয়ারি পালন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য র‌্যাবের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। শহীদ মিনার এলাকায় র‌্যাবের পক্ষ থেকে ৫টি পর্যবেক্ষণ চেকপোস্ট বসানো হয়েছে। পাশাপাশি পুরো এলাকাকে সিসিটিভির আওতায় আনা হয়েছে। যা কন্ট্রোল রুম থেকে পর্যবেক্ষণ করা হবে বলে জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ।

সোমবার বেলা সাড়ে ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারের সার্বিক প্রস্তুতি পরিদর্শনের পর সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

বেনজীর আহমেদ বলেন, এই দিনে সর্বস্তরের মানুষ কেন্দ্রীয় শহীদ মিনারসহ সারা দেশের শহীদ মিনারে ভাবগাম্ভীর্যের সঙ্গে শ্রদ্ধা নিবেদন করবেন। সেখানে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে অন্যসব ফোর্সের সঙ্গে সমন্বয় করে র‌্যাবের পক্ষ থেকে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ১৯ ফেব্রুয়ারি থেকে র‌্যাবের পক্ষ থেকে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সাদা পোশাকে র‌্যাব সদস্যদের পাশাপাশি স্ট্যান্ডিং পেট্রোল ইউনিট দায়িত্ব পালন করছে’।

তিনি বলেন, ‘ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে অভিযান চালানো হচ্ছে। রবিবার থেকে রাজধানীর ঝুঁকিপূর্ণ এলাকা সাভারসহ সম্ভাব্য সব স্থানে অভিযান পরিচালনা করা হচ্ছে। এ সময় শহীদ মিনার এলাকায় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫