Skip to content

নরসিংদীতে বড় ভাইয়ের হাতে ৩ সহোদর ভাই-বোন খুন

নরসিংদী প্রতিনিধি ॥
নরসিংদীর আলোকাবালীতে পারিবারিক বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে ৩ সহোদর ভাই ও বোন খুন হয়েছে। মঙ্গলবার মধ্যরাতের দিকে সদর উপজেলার চরাঞ্চল আলোকবালীর পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, আলোকবালীর পূর্বপাড়া গ্রামে আবু কালাম মিয়ার ছেলে ইয়াসিন (১০), মেয়ে মরিয়ম (৭) এবং মাহিয়া (৫)। ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন আতিকুর নামে আরেক ছেলে। ঘটনার পর গাঁ ডাকা দিয়েছেন ঘাতক ভাই রুবেল।

এলাকাবাসি জানায়, পারিবারিক বিরোধের জের ধরে আলোকবালীর আবু কালাম মিয়ার ছেলে রুবেল মিয়ায় (২২) তাঁর ছোট তিন ভাই-বোনকে শ্বাসরোদ্ধ করে হত্যা করে। এতে আরেক ভাই আতিকুর বাধা দিতে এলে তাকেও ঘাতক রুবেল কুপিয়ে আহত করে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) সালাউদ্দিন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কি কারণে এই হত্যাকা- হয়েছে তা এখনো পরিস্কার নয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫