Skip to content

অতিরিক্ত খাবার স্যালাইন শিশু মৃত্যুঝুঁকি বাড়ায়

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
অতিরিক্ত মাত্রায় খাবার স্যালাইন শিশুর মৃত্যুঝুঁকি বাড়ায়। ডায়রিয়াজনিত পানিশূন্যতা দূর করতে ওরাল স্যালাইন বেশি পরিমাণে খাওয়ালে রক্তে লবণের পরিমাণ বেড়ে যায়। বয়স্করা এ পরি¯ি’তি সামাল দিতে পারলেও মস্তিষ্কে রক্তক্ষরণ ও শরীরে খিঁচুনি হয়ে ৪০ শতাংশেরও বেশি শিশু মারা যায়।

ডায়রিয়া আক্রান্ত শিশুদের প্রাথমিকভাবে খাবার স্যালাইনের মাধ্যমেই চিকিৎসা চলে। কয়েকদিনে ডায়রিয়া থেকে মুক্তি পেলেও অন্য উপসর্গ দেখা দেয়। বিশেষজ্ঞদের পরামর্শ- হাতের কাছে পাওয়া এবং তৈরি করা সহজ হলেও শিশুকে বারবার স্যালাইন খাওয়ানোর ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের সহায়তা নিতে হবে।

গবেষকরা জানান, ডায়রিয়ায় আক্রান্ত শিশুর প্রতিবার পাতলা পায়খানায় ৩০ থেকে ৫০ বা ৬০ মিলি মৌল লবণ যায়। ঘাটতির তুলনায় অতিরিক্ত লবণ সরবরাহ করা হলে রোগীর কোষে ভাঙ্গন শুরু হয়ে রক্তক্ষরণ হয়। এ ধরনের শিশু প্রাণে বেঁচে গেলেও পরবর্তীতে মস্তিষ্কের নানা সমস্যায় ভুগতে পারে বলেও জানান তারা।

ঘাম বা অন্য কারণে পানির ঘাটতি না হলে শিশুর শরীরের ওজন যত কেজি প্রতিবার ঠিক তত চামচ পানি খাওয়ানোর পরামর্শ চিকিৎসকদের।

বিশেষজ্ঞরা বলছেন-শিশু ও বয়স্কদের জন্য আলাদা মাত্রার কোন স্যালাইন তৈরি হয় না। তাই রোগাক্রান্ত শিশুকে স্যালাইন খাওয়ানোর ব্যাপারে অভিভাবকদের পাশাপাশি স্বাস্থ্য সেবায় জড়িতদেরও সতর্ক হওয়া প্রয়োজন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫