Skip to content

খালেদার সঙ্গে ইইউ প্রতিনিধি দলের বৈঠক আজ

স্টাফ রিপোর্টার ॥
ঢাকা: কূটনৈতিকদের সঙ্গে ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে এবং বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে আলোচনার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করবেন ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দল।
সোমবার বিকেল ৫টায় খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এর আগে গত সপ্তাহে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেছিলেন খালেদা জিয়া।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেন।
জানা যায়, নির্বাচন কমিশন, নির্বাচনকালীন সরকার ও আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়েই বিএনপি চেয়ারপারসন কূটনৈতিকদের সঙ্গে আলোচনা শুরু করেছেন বলে জানা যায়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫