Skip to content

গুমের ৮০ শতাংশ ঘটনাই আত্মগোপন

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, আমাদের দেশে যেসব গুমের ঘটনা ঘটে, ভালোভাবে খোঁজ নিলে দেখা যায় ৮০ শতাংশ ঘটনার বেলাই নানাবিধ কারণে আত্মগোপন করে থাকে।

রোববার (০৫ মার্চ) রাজধানীর তেজগাঁওয়ে নাজনীন স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যদি খুনের কথা বলি তাহলে বলবো, খুন কোন দেশে হয় না? তবুও অনেক দেশের তুলনায় আমাদের দেশ অনেক অনেক ভালো আছে। কারণ, আমাদের দেশের মানুষ একের বিপদে আরেকজন পাশে এসে দাঁড়ায়।

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, আমাদের দেশে যতগুলো মানুষ গুম হয়েছে, তার একদিন পরই পরিবার থানায় গিয়ে ডায়েরি করেছে। থানা থেকে খোঁজ নিয়ে দেখা গেছে ব্যবসায়িক বা নানাবিধ কারণে আত্মগোপন করেছে বা নিরুদ্দেশ হয়েছে। আমাদের নিরাপত্তা বাহিনী শতকরা ৭০টি ক্ষেত্রেই তাদের বাড়ি ফিরিয়ে এনেছে।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন স্কুলের গভর্নিং বডির চেয়ারম্যান গোলাম মর্তুজা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামী লীগের নেতবৃন্দ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫