Skip to content

হজ করবেন স্বৈরশাসক হোসনি মোবারক

বাংলাভূমি ডেস্ক ॥
মিশরের সাবেক স্বৈরশাসক হোসনি মুবারক পবিত্র হজ পালনের আগ্রহ প্রকাশ করেছেন। তার এ আগ্রহে সাড়া দিয়ে সৌদি আরব বিশেষ বিমান পাঠিয়ে তাকে সেদেশে নিয়ে যাওয়ার প্রস্তাব দিয়েছে।

সৌদি সরকার হোসনি মুবারক ও তার পরিবারের সদস্যদেরকে নেয়ার জন্য বিশেষ বিমান পাঠাবে এবং বিশেষ বিমানে করেই আবার তাদেরকে মিশরে পৌঁছে দেবে বলে জানা গেছে। মুবারকের ছেলে জামাল ও আলা-কেও বিষয়টি জানানো হয়েছে।

সৌদি আরব অবস্থানকালে মুবারককে সব ধরনের চিকিৎসা সেবা দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছে রিয়াদ। সম্প্রতি মিশরের সর্বোচ্চ আদালত বিক্ষোভকারী হত্যার মামলায় হোসনি মুবারককে বেকসুর খালাস দিয়েছে।

২০১১ সালের গণজাগরণের সময় হোসনি মুবারকের নিরাপত্তা বাহিনীর গুলিতে শত শত বিক্ষোভকারী নিহত হয়েছে।

সরকারি তহবিল তসরুফের অভিযোগে এর মধ্যেই তিন বছরের কারাদণ্ড ভোগ করেছেন হোসনি মোবারক। বর্তমানে তিনি একটি সামরিক হাসপাতালে আটকাবস্থায় চিকিৎসা নিচ্ছেন। নিহতদের স্বজনরা আপিল আদালতের রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫