Skip to content

স্কুলছাত্র আদনান হত্যায় আরো ৩ জন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার ॥
রাজধানীর উত্তরায় স্কুলছাত্র আদনান হত্যায় জড়িত থাকার অভিযোগে আরো তিন তরুণকে গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানার পুলিশ।

বুধবার রাতে উত্তরা ও টঙ্গী এলাকা থেকে ওই তিন তরুণকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. রাজিন (২০), শাকিল সরকার (১৯) ও মাকরুল ইসলাম (১৯)।

উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) হেদায়েত হোসেন বলেন, গ্রেপ্তার হওয়া তিন তরুণকে বৃহস্পতিবার আদালতে পাঠানো হবে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে।

উল্লেখ্য, গত ৬ জানুয়ারি সন্ধ্যায় উত্তরা ১৩ নম্বর সেক্টরে ট্রাস্ট স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র আদনান কবীর খুন হয়। এ ঘটনায় আদনানের বাবা কবীর হোসেন বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় একটি হত্যা মামলা করেন।

আদনান হত্যায় জড়িত সন্দেহে ইতিমধ্যে বেশ কয়েকজন কিশোর-তরুণ গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে কয়েকজন ১৬৪ ধারায় জবানবন্দিও দিয়েছেন।

উত্তরায় গড়ে ওঠা কিশোর-তরুণদের গ্যাংয়ের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে আদনান খুন হয় বলে ধারণা পুলিশের।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫