Skip to content

বিশ্ব কুরআন প্রতিযোগিতায় অংশ নিতে দুবাই যাচ্ছেন উস্তাদ নেছার আহমাদ আন নাছিরী ও ছাত্র ত্বরিকুল ইসলাম

প্রেসবিজ্ঞপ্তি ॥
গত ৭ মার্চ ইসলামিক ফাউন্ডেশন সভা কক্ষে অনুষ্ঠিত তিনটি রাউন্ডে সকল প্রতিযোগিকে পরাজিত করে ১ম স্থান অর্জন করে ৩য় বারের মত মারকাজুত তাহফিজ থেকে বাংলাদেশের পক্ষে দুবাই আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য দুবাই যাচ্ছে হাফেজ ক্বারী নেছার আহমাদ আন নাছিরী পরিচালিত যাত্রাবাড়ীস্থ বিশ্বসেরা হিফজ মাদরাসা মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার ছাত্র হাফেজ ত্বরিকুল ইসলাম।
উল্লেখ্য নতুন বছর ২০১৭ সালে বিশ্ব কুরআন প্রতিযোগিতার  জন্য কুয়েত, ইরান, জর্দান ও দুবাই চারটি দেশের জন্যই বাংলাদেশের প্রতিনিধিত্ব লাভ করেছে মারকাজুত তাহফিজের ছাত্রবৃন্দ। এছাড়াও অত্র মাদরাসার ছাত্ররা সৌদিআরবে ৭ বার, মিশরে ৩ বার, আলজেরিয়া ২ বার, লিবিয়া ১ বার, ইরান ৫ বার, কুয়েত ১ বার, কাতার ১ বার, গাম্বিয়া ১ বার, বাহরাইন ১ বার, দুবাই ২ বার ও জর্দানে ৪ বার বিশ্ব কুরআন প্রতিযোগিতায় ১ম, ২য়, ৩য় স্থান অধিকার করে বিশ্ব দরবারে বাংলাদেশের সম্মানকে আলোকিত করেছে এবং জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত এনটিভি, বাংলাভিশন, আরটিভি, মাছরাঙাটিভিসহ বিভিন্ন টিভি চ্যানেলে মাহে রমজানে প্রচারিত হিফজুল কুরআন প্রতিযোগিতায় একাধিকবার ১ম, ২য়, ৩য় স্থান অর্জন করে আসছে নিয়মিত। বাংলাদেশের লাল-সবুজের পতাকাকে বিশ্ব দরবারে সমুজ্জল করায় সৌদি সরকারের পাশাপাশি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং কওমি মাদরাসা শিক্ষা বোর্ডে (বেফাক) শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের এ্যাওয়ার্ড তুলে দেন বাংলাদেশে অত্যাধুনিক ইন্টারন্যাশনাল হিফজ মাদরাসার রূপকার হাফেজ ক্বারী নেছার আহমাদ আন নাছিরীর ও তার বিশ্ববিজয়ী হাফেজ ছাত্রদের হাতে।
বরাবরের মত এবারও যেন বিশ্ব জয় করতে পারে সে জন্য দেশবাসীর কাছে দো’য়া কামনা করছি। আপনার সন্তানকে বিশ্বজয়ী হাফেজ হিসেবে গড়ে তুলতে যোগাযোগ করতে পারেন- ০১৭১২০৫৪৭৬৩

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫