Skip to content

শ্রীপুরে দুর্নীতি বিরোধী কর্মসূচি

শ্রীপুর প্রতিনিধি ॥
গাজীপুরের শ্রীপুরে গতকাল শুক্রবার দুর্নীতি বিরোধী মানববন্ধন কর্মসূচী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে এ কর্মসূচীর আয়োজন করা হয়। জেলা প্রশাসনের উদ্যোগে ও দুর্নীতি দমন কমিশনের আয়োজনে প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ এ মানববন্ধনে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। এতে নেতৃত্ব দেন গাজীপুরের জেলা প্রশাসক এস এম আলম। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য আবু আক্তার হোসেন খান, শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল জলিল, উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আখতার, সহকারী কমিশনার (ভূমি) মাসুম রেজা, অ্যাডভোকেট জাকির হোসেন খান মামুন, উপজেলা দুর্নীতি দমন কমিশনের সভাপতি খলিলুর রহমানসহ বিভিন্ন কর্মকর্তা এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। কর্মসূচীতে দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শপথ বাক্য পাঠ করা হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫