Skip to content

গাজীপুরে ট্রাক-পিকআপ ভ্যান সংঘর্ষে ব্যবসায়ী নিহত

স্টাফ রিপোর্টার ॥

গাজীপুর: গাজীপুর সদর উপজেলায় ট্রাক ও পিকআপ ভ্যান সংঘর্ষে জোনায়েত হোসেন (৩০) নামে এক ডিম ব্যবসায়ী নিহত হয়েছেন।

রোববার (১২ মার্চ) রাত ১১টার দিকে ভবানীপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

শ্রীপুর মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঢাকাগামী ডিম ভর্তি একটি পিকআপ ভ্যান পেছনে থেকে একটি ট্রাকে ধাক্কা দিলে পিকআপের সামনে বসা ডিম ব্যবসায়ী জোনায়েত ঘটনাস্থলেই মারা যান। পরে পুলিশ খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে। নিহতের বাড়ির ঠিকানা জানা যায়নি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫