Skip to content

শেখ হাসিনার সঙ্গে মোদির বৈঠক ৮ এপ্রিল

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক অনুষ্ঠিত হবে আগামী ৮ এপ্রিল। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিশ্বস্ত সূত্র তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, আগামী ৭ থেকে ১০ এপ্রিল প্রধানমন্ত্রীর দিল্লি সফরের জন্য প্রস্তুতি নেয়া হচ্ছে। এদিকে মোদির সঙ্গে বৈঠকের পর আগামী ৯ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজমির শরীফ যাবেন। এর পরদিন ঢাকায় ফিরবেন।

গত ২৩ ফেব্রুয়ারি ভারতের পররাষ্ট্র সচিব এস জয়শংকরের ঢাকা সফরকালে বাংলাদেশের পররাষ্ট্র সচিব এম শহীদুল হকের সঙ্গে শেখ হাসিনার দিল্লী সফরের প্রস্তুতিমূলক আলোচনাসহ তিস্তা চুক্তি, গঙ্গা ব্যারেজ প্রকল্প, পানি, সংযোগ (কানেক্টিভিটি), জ্বালানি সহযোগিতা, বাণিজ্য ও বিবিআইএন (বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল) ইস্যুতে আলোচনা হয় দুই পররাষ্ট্র সচিবের বৈঠকে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫