Skip to content

খালেদার ১১ মামলার হাজিরা মঙ্গলবার

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: রাষ্ট্রদ্রোহ ও নাশকতার ১১টি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মঙ্গলবার (১৪ মার্চ) হাজিরা দিতে ঢাকার নিম্ন আদালতে উপস্থিত হবেন। ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লার আদালতে মামলাগুলো বিচারাধীন রয়েছেন।

খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া সোমবার সকালে গণমাধ্যমকে বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ১১ মামলায় হাজিরা দিতে মঙ্গলবার (১৪ মার্চ) ঢাকার নিম্ন আদালতে উপস্থিত হবেন।

খালেদার বিরুদ্ধে ১১টি মামলা হলো- দারুসসালাম থানার নাশকতার আট মামলা, রাষ্ট্রদ্রোহের একটি ও যাত্রাবাড়ী থানার দুটি মামলা।

মঙ্গলবার ১১ মামলার মধ্যে ১০ মামলার অভিযোগ গঠন শুনানির দিন ধার্য রয়েছে এবং যাত্রাবাড়ী থানার অপর একটি মামলায় অভিযোগপত্র গ্রহণের দিন ধার্য রয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫