Skip to content

সেলফি তুলতে বিদ্যা বালানের সঙ্গে অসভ্যতা!

বিনোদন ডেস্ক ॥

কলকাতায় নতুন ছবি বেগমজানের প্রচারে এসে বেজায় চটেছেন বলিউডের শক্তিশালী অভিনেত্রী বিদ্যাবালান। সেলফি তোলার নাম করে এক ব্যক্তি তার সঙ্গে অসভ্যতা দেখিয়েছেন।

রিতিমত এই হার্টথ্রব নায়িকার গায়ে লালসার হাত লাগিয়েছেন ওই ব্যক্তি।

ঘটনাটি ঘটে দমদম বিমানবন্দরে। সিনেমায় যেমন বাস্তবেও তেমন, মোটেই ছাড়ার পাত্রটি নন বিদ্যা বালান। নিমিষে রুদ্রমুর্তি ধারণ করলেন। বললেন, আমরা সেলিব্রেটিরা জনগণের সম্পত্তি নিশ্চয়ই নই।

কোলকাতার সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে- সেলফি তোলার নাম করে লোকটি বিদ্যাকে পিছন থেকে জড়িয়ে ধরার চেষ্টা করেন। বিদ্যা বাধা দিলেও সেলফিটি তুলতে দেন। কিন্তু এবার তার কাঁধে হাত দিয়ে বসেন লোকটি। তাতেই প্রতিবাদ।

শ্রিজিৎ মুখোপাধ্যয়ের পরিচালনা, মহেশ ভাটের প্রযোজনায় বিদ্যা বালানের নতুন ছবি বেগমজানেও এমনই এক প্রতিবাদী নারী চরিত্র তার।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫