Skip to content

১২০ একর জমিতে হচ্ছে তাঁতপল্লি

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: বর্তমান সরকার তাঁত ও ক্ষুদ্র কুটির শিল্পে ব্যাপক অবদান রাখছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মাদারীপুর ও শরীয়তপুরে ১২০ একর জমিতে তাঁতপল্লি গড়ে তোলা হচ্ছে। করা হচ্ছে বেনারসি পল্লি। এ শিল্পের উন্নয়নে আমাদের বিশেষ দৃষ্টি রয়েছে, যা যা করণীয় আমরা করবো।

রোববার (১৯ মার্চ) বেলা সোয়া ১২টার দিকে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ তাঁতী লীগের প্রথম জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংগঠনের নেতাদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, সম্মেলনের মধ্য দিয়ে নতুন নেতা নির্বাচিত হবেন; শুধু নেতা হয়ে বসে থাকলে হবে না; তাঁতীদের উন্নয়নে কাজ করতে হবে-এগিয়ে আসতে হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫