Skip to content

বিমান হামলার পর ইসরায়েলি রাষ্ট্রদূত তলব করল রাশিয়া

বাংলাভূমি ডেস্ক ॥
সিরিয়ার ঐতিহাসিক পালমিরা শহরের কাছে দেশটির সরকারি সেনা ও মিত্র যোদ্ধাদের অবস্থানে বর্বর বিমান হামলা চালানোর পর ইহুদিবাদী ইসরাইলের রাষ্ট্রদূতকে তলব করেছে রাশিয়া। মস্কোয় নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত গ্রে কোরেনকে শুক্রবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করে এবং সিরিয়ায় বিমান হামলা চালানোর বিষয়ে ব্যাখ্যা দাবি করেছে।

ইহুদিবাদী ইসরাইলের নতুন রাষ্ট্রদূত কোরেন রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের কাছে পরিচয়পত্র পেশ করার একদিন পর তাকে তলব করল মস্কো।

গতকাল সিরিয়ার সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, বৃহস্পতিবার দিবাগত রাতে লেবাননের ভেতরে দিয়ে ইসরাইলের কয়েকটি যুদ্ধবিমান সিরিয়ার আকাশ সীমায় ঢোকে এবং পালমিরা যাওয়ার পথে সিরিয়ার সেনা অবস্থানে হামলা চালায়।

ওই বিবৃতিতে আরো বলা হয়, ইসরাইলের একটি বিমান ভূপাতিত করেছে সিরিয়ার সামরিক বাহিনী এবং আরেকটি বিমান আঘাতপ্রাপ্ত হয়েছে; বাকিগুলো পালিয়ে গেছে। সূত্র : আল-জাজিরা এবং পার্সটুডে

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫