Skip to content

মুসলিমদের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করতে মিসর যাচ্ছেন পোপ

বাংলাভূমি ডেস্ক ॥
মিসরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসি ও মুসলিম বিশ্বের বিখ্যাত আল আজহার মসজিদের গ্রান্ড ইমাম আহমেদ আল তায়েবের আমন্ত্রণে ক্যাথলিক খ্রিষ্টানদের ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিস রাজধানী কায়রো সফরে যাচ্ছেন। ২৮-২৯ এপ্রিল পোপ মিসর সফর করবেন। রোববার ভ্যাটিকেনের বরাত দিয়ে এই সংবাদ প্রকাশ করেছে গালফ নিউজ ও আরব নিউজ।

ভ্যাটিকেনের সেন্ট পিটার ভ্যাসিলিকার পক্ষ থেকে এক বিবৃতিতে পোপের সফরের বিষয়টি নিশ্চিত করেছে। গত মে মাসে পোপ ভ্যাটিকেনে মিসরের গ্রান্ড ইমাম ও ইসলামি শীর্ষ নেতাদের নিয়ে একটি সম্মেলন করেছিলেন। খ্রিষ্টানদের সঙ্গে সম্পর্ক উন্নত করতেই এই সম্মেলনের আয়োজন করা হচ্ছে কায়রোতে। পোপ ষোড়শ বেনেডিক্টের পর থেকে ক্যাথিলিকদের সঙ্গে সম্পর্কের অবনতি হয় মিসরের।

বর্তমান পোপ অভ্যন্তরীণ বিশ্বাসে সব ধর্মকে সমান মর্যাদা দিয়ে থাকেন। তারই অংশ হিসেবে তিনি সব ধর্মের মানুষের কথা শুনেন। কি মুসলিম, কি অর্থোডক্স , কি প্রোডেস্টান সব ধর্মকেই সমান মূল্যায়ণ করেন পোপ ফ্রান্সিস। আর্জেন্টাইন এ পোপকে অনেক আগেই মিসরে আমন্ত্রণ জানিয়েছিলেন প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসি। ২০১৪ সালে তিনি ভ্যাটিকেনে পোপের সঙ্গে সাক্ষাতের সময়ই মিসরে পোপকে আমন্ত্রণ জানান সিসি। এখন নতুন করে  পোপকে আমন্ত্রণ জানান আল আজহারের গ্রান্ড ইমাম আহমেদ আল তায়েব।

পোপ মিসরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসি ও দেশটির গ্রান্ড ইমাম আহমেদ আল তায়েবের সঙ্গে দেখা করবেন বলে ভ্যাটিকেনের একটি বিবৃতিতে বলা হয়।  বিবৃতিতে আরো বলা হয়, গুরুত্বপূর্ণ এ সফরে শান্তি, মানবতা, সহিষ্ণুতার চেতনা একই সঙ্গে সন্ত্রাস ও উগ্রবাদ সমাজ থেকে  কিভাবে কমানো যায় সেই বিষয় নিয়ে আলোচনা হবে।

রোমান ক্যাথলিক ফ্রান্সিস দ্বিতীয় হিসেবে মিসর সফর করছেন। এর আগে ২০০০ সালের ফেব্রুয়ারিতে পোপ দ্বিতীয় জন পল মিসর সফর করেছিলেন। ২০১১ সালে মিসরের আকেজান্দ্রিয়ার ক্যাপটিক চার্চে হামলার জন্য ইসলামকে সন্ত্রাসীদের ধর্ম বলে নিন্দা জানান তৎকালিন পোপ বেনেডিক্ট।

পোপ বেনেডিক্টের ইসলাম বিদ্বেষী মন্ত্যবের পরে আল আজহার মসজিদ পোপ বেনেডিক্টের  মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। সেই থেকে ক্যাথলিকদের সঙ্গে মিসরের সম্পর্কের কিছুটা ছেদ পরে। সেই ব্যবধান কমাতেই পোপ ফ্রান্সিসের মিসর সফর। তিনি মিসরের  হাজার বছরের আগের ঐতিহ্যবাহী মসজিদ আল আজহারের গ্রান্ড ইমামের সঙ্গে বৈঠক করবেন। গালফ নিউজ ও আরব নিউজ

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫