Skip to content

সারাদিনই চলবে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: সারাদেশেই সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। এর সঙ্গে কোথাও কোথাও আবার দমকা হাওয়াও বইছে। হচ্ছে বজ্রবৃষ্টি।

সোমবার (২০ মার্চ) সকাল থেকে রাজধানীর বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির খবর পাওয়া গেছে। দেশের বিভিন্ন স্থানেও বৃষ্টি হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অফিসের এক কর্মকর্তা জানিয়েছেন, দিনভর চলবে এ বৃষ্টি।বিকেলের পর বৃষ্টি কমে আসবে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় এবং অপর একটি লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা থেকে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫