Skip to content

সৌদিআরবে অবৈধ প্রবাসী শ্রমিকদের জন্য সুখবর।

বাংলাভূমি ডেস্ক ॥
সৌদি প্রিন্স মোহাম্মদ বিন নাইফ আল সৌদ। সৌদিতে অবস্থানরত অবৈধ শ্রমিকদের জন্য আগামি ২৯/০৩/২০১৭ইং বা- হি:১৪৩৮/০৭/০১ থেকে অবৈধদের দেশে ফিরে যাওয়ার সুযোগ দেয়া হয়েছে। ওমরাহ, হজ, ট্রানজিট ভিসায় সৌদি আরব এসেছেন অথবা কাজের জন্য সৌদি আরব এসে বিভিন্ন কারণে অবৈধ হয়ে গেছেন, তাদেরকে কোন ধরনের জেল জরিমানা ছাড়াই নিজ নিজ দেশে ফেরত যাওয়ার সুযোগ দিয়েছে সৌদি আরব সরকার।

রবিবার সন্ধ্যায় সৌদি ক্রাউন প্রিন্সের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম খবরটি প্রকাশ করেছে।

এতে বলা হয়েছে যারা ওমরাহ, হজ অথবা ট্রানজিট ভিসায় সৌদি আরবে এসে আর ফেরত যাননি তারা আগামী ২৯মার্চ থেকে শুধুমাত্র এয়ারলাইন্সের টিকিট কেটে বিমান বন্দরে গেলেই দেশে ফেরত যেতে পারবেন। আর যারা কাজের জন্য সৌদি আরব এসে বিভিন্ন কারণে অবৈধ হয়ে গেছেন তারা তারহিলের (ডিপোটেশন সেন্টার) মাধ্যমে দেশে ফেরত যেতে পারবেন।

রবিবার সন্ধ্যায় এই বিষয়ে বাংলাদেশ প্রতিদিনের কথা হয় রিয়াদে বাংলাদেশ দূতাবাসের মিশন উপ প্রধান মো. নজরুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, স্থানীয় পত্রিকা মারফত আমরাও বিষয়টি জেনেছি। আগামীকাল আনুষ্ঠানিকভাবে আমরা জানাবো।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫