Skip to content

ভোগান্তির আরেক নাম ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক

স্টাফ রিপোর্টার ॥
তীব্র যানজটে অচল ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক। মহাসড়কের গাজীপুরের চন্দ্রা বাইপাস থেকে মির্জাপুরের পাকুল্লা পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।

রবিবার রাত ১০টার দিকে মহাসড়কের মির্জাপুর বাইপাস এলাকায় একটি ট্রাক বিকল হলে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। পরে রাত ১টার সময় যান চলাচল স্বাভাবিক হলেও ভোর ৬টার পর থেকে আবারও যানজট শুরু হয়।

এদিকে টাঙ্গাইলমুখী যানবাহন থেমে থেমে নির্বিঘ্নে চলাচল করলেও ঢাকাগামী যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে নারী ও শিশু সহ সাধারণ যাত্রীদের।

মূলত রাতভর গাড়ি চালনার ফলে ট্রাক চালকরা মহাসড়কে যানজট দেখা দিলে গাড়ির স্ট্রিয়ারিং বন্ধ করে ঘুমিয়ে পড়ার ফলে এমন ঘটনার সূত্রপাত ঘটে বলে জানান হাইওয়ে পুলিশ। এছাড়াও মাঝে মাঝেই গাড়ি বিকল হওয়া সহ সড়ক দুর্ঘটনার ফলেও যানজট সমস্যা দেখা দেয় বলে জানা গেছে।

এই রুটে প্রতিদিন কয়েক হাজার পণ্য পরিবহনকারী পরিবহন ও যাত্রীবাহী যানবাহন চলাচল করে। উত্তরবঙ্গের প্রায় ২০টিরও বেশি জেলার যাত্রীবাহী বাস এই ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক হয়ে চলাচল করে। ফলে প্রতিনিয়ত যানজট সমস্যা বেড়েই চলেছে। এখন সপ্তাহের দুই থেকে তিনদিন নিয়মিত যানজট থাকে।

অতিরিক্ত যানবাহন চলাচল করায় এবং ভিন্ন ভিন্ন প্রায় ৩০টি রুটের যানবাহন এই মহাসড়ক হয়ে ঢাকায় যাওয়ায় যানজট বৃদ্ধি পেয়েছে। তবে মহাসড়কের চারলেন উন্নতিকরণ কাজ শেষ হলে কিছুটা হলেও যানজট সমস্যা নিরসন হবে বলে আশা করছেন দুর্ভোগকারীরা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫