Skip to content

কাপাসিয়ায় গলা কেটে শিশু হত্যা

স্টাফ রিপোর্টার ॥

গাজীপুরের কাপাসিয়ায় স্বামী-স্ত্রীর বিরোধের জেরে আড়াই মাসের শিশু সন্তানকে গলা কেটে হত্যা করা হয়েছে। মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার দিগধা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম মিহসান সাবিত (আড়াই মাস)। সে ওই গ্রামের মাওলানা শরীফুল হক ও শাহিনুর আক্তার দম্পতির শিশুপুত্র।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, গত আট বছর আগে ওই দম্পতির বিয়ে হয়। তাদের ছয় বছরের একজন কন্যা শিশু রয়েছে। শাহিনুর আক্তার পাশর্^বর্তী উত্তরখামের বাবা মজিবুর রহমানের বাড়িতে দ্বিতীয় সন্তানের মা হন। গত এক মাস আগে সে স্বামীর বাড়িতে যায়। ঘটনার রাতে দম্পতির মধ্যে পারিবারিক বিষয় নিয়ে বাগ্বিতন্ডা হয়।

দম্পতির শিশুকন্যা মালিহার বরাত দিয়ে ওসি জানান, এক পর্যায়ে ভোর সাড়ে পাঁচটার দিকে মা শাহীনুর আক্তার ছোরা দিয়ে নবজাতক শিশুকে গলা কেটে হত্যা করে। এ ঘটনায় শিশুর বাবাকে আটক করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। মা’কে আটক করে নির্বিকার অবস্থায় কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শিশুর মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।

এলাকাবাসী জানায়, শিশুর বাবা মাওলানা শরীফুল হক দিগধা এবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক।

শিশুর মামা সোহাগ জানান, তারা দুই ভাই ও পাঁচ বোন। সুস্থ মানসিক পরিবেশেই তার বোন গত এক মাস আগে স্বামীর বাড়ি যায়। সেখানে যাওয়ার পর তার বোন টাইফয়েড জ¦রে আক্রান্ত হয়। পারিবারিক জটিল কোনো সমস্যার খবর তারা পাননি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫