Skip to content

রাত ৮টায় ফেসবুকে লাইভে আসছেন ডিএমপি কমিশনার

স্টাফ রিপোর্টার ॥
জনগণের প্রাপ্তি ও প্রত্যাশা নিয়ে নাগরিকদের মতামত শুনতে ও তাঁদের বিভিন্ন প্রশ্নের সরাসরি উত্তর দিতে আজ রাত ৮টায় সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে লাইভে আসছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।

ডিএমপির অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ ইউসুফ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

এসময় ইউসুফ আলী জানান, ডিএমপির অফিশিয়াল ফেসবুক পেজটি (Dhaka Metropolitan Police-DMP) সম্প্রতি ফেসবুকে ভেরিফায়েড হয়েছে। সেই পেজে লাইভে অংশ নেবেন আছাদুজ্জামান মিয়া।

ইউসুফ আলী আরো জানান, এই লাইভ প্রোগ্রামের অংশ হিসেবে খোলা হয়েছে ফেসবুক ইভেন্ট। যেকোনো প্রশ্ন, মতামত ও পরামর্শ জানাতে পোস্ট করা যাবে ইভেন্ট সেকশনেও।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫