Skip to content

শ্রীলঙ্কা শিবিরে শুরুতেই মাশরাফির হানা

স্পোর্টস ডেস্ক ॥
চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় ওয়ানডে ম্যাচ। শ্রীলঙ্কার ডাম্বুলায় সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস হেরে প্রথমে ফিল্ডিং করছে বাংলাদেশ।

শুরুতেই গুনাথিলাকে ফেরান মাশরাফি। মাশরাফির বলে মুশফিকুর রহিমের কাছে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। সর্বশেষ খবর পাওয়া অনুযায়ী শ্রীলঙ্কার সংগ্রহ ৪ ওভার ২ বলে ১ উইকেটে ২৩ রান।

গত শনিবার প্রথম ওয়ানডেতে শ্রীলংকাকে ৯০ রানে হারিয়ে তিন ম্যাচ সিরিজে এগিয়ে গেছে বাংলাদেশ। এবার শ্রীলংকাকে দ্বিতীয় ওয়ানডেতে হারিয়ে সিরিজ জয়ের খরাটাও নিশ্চয়ই কাটাতে চাইবেন মাশরাফিরা।

আগে শ্রীলংকার কাছে বাংলাদেশকে অসহায় মনে হতো। এবার ঘটেছে উল্টো, বাংলাদেশের ক্রিকেটারদের কাছে অসহায় আত্মসমর্পণ করে স্বাগতিকরা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫