Skip to content

গ্রামীণফোনের সিইওসহ ২২ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

বাংলাভূমি ডেস্ক ॥

চট্টগ্রাম: মুঠোফোনে লোভনীয় প্রস্তাবের বার্তা (এসএমএস) পাঠিয়ে প্রতারণার অভিযোগে মোবাইল অপারেটর কোম্পানি গ্রামীণফোনের ২২ কর্মকর্তার বিরুদ্ধে চট্টগ্রামের একটি আদালতে মামলা দায়ের হয়েছে।

গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাজীব শেঠি (৫৫), প্রধান মানবসম্পদ কর্মকর্তা ও পরিচালক শরীফ আহমেদ (৫০), টেকনিক্যাল বিভাগের স্পেশালিস্ট আহমেদ মঞ্জুর উদ দৌলা (৫২), অর্থ তহবিলের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান কাজী মো. শাহেদ (৫০), ট্রাস্টি বোর্ডের সদস্য মাইনুর রহমান ভুঁইয়া (৪৮), মঈনুল কাদের (৪৫), মঞ্জুর উদ দৌহা (৪৭), হেড অব এক্সটারনাল কমিউনিকেশান সৈয়দ তালাত কামাল (৪২) সহ ২২ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়।

বুধবার (২৯ মার্চ) চট্টগ্রাম চতুর্থ মহানগর হাকিম হারুন উর রশিদের আদালতে বাদি হয়ে মামলাটি দায়ের করেন চট্টগ্রাম বারের আইনজীবী এডভোকেট এস এইচ এম হাবিবুর রহমান আজাদ।

অভিযুক্তদের বিরুদ্ধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন ২০০১ এর ৬৬(২)/৭৪ ধারায় অভিযোগ এনে মামলাটি দায়ের করা হয়।

বাদির আইনজীবী এডভোকেট শেখ ইফতেখার সাইমুম চৌধুরী জানান, আদালত মামলাটি গ্রহণ করে এজহার হিসেবে রেকর্ড করার জন্য নগরীর ইপিজেড থানা পুলিশকে নির্দেশ দিয়েছেন।  মামলার বাদি মুঠোফোন ব্যবহারকারী নগরীর সিইপিজেড এর ব্যাংক কলোনি গেইটের জাফর ম্যানশানের তৃতীয় তলার বাসিন্দা হওয়ায় ইপিজেড থানা পুলিশকে এ নির্দেশ দেওয়া হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫