Skip to content

রথম সন্তানকে স্বাগত জানাচ্ছেন বিপাশা-করণ?

বিনোদন ডেস্ক ॥

বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছে প্রথম সন্তানকে স্বাগত জানাতে যাচ্ছেন বিপাশা বসু-করণ সিং গ্রোভার দম্পতি। তবে এসব গুঞ্জনে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন বলিউডের এই অভিনেত্রী।

মঙ্গলবার (২৮ মার্চ) এ প্রসঙ্গে ৩৮ বছর বয়সী এই অভিনেত্রী টুইটারে লিখেছেন, ‘আমার গর্ভবতী হওয়ার কৌতুহল দেখে একদিকে যেমন ভালো লাগছে অন্যদিকে তেমনটাই বিরক্তবোধ করছি। যারা আমার অন্তঃসত্ত্বা হওয়ার খবরে খুশি হয়েছেন তাদের হতাশ করার জন্য দুঃখিত। কারণ আমি ও করণ এ মুহূর্তে এমন কিছু পরিকল্পনা করছি না। যখন আমরা এমন কিছু পরিকল্পনা করবো তখন আপনাদের সঙ্গে সে খুশির খবর ভাগাভাগি করে নেবো।’

বিপাশা বসু-করণ সিং গ্রোভার (ছবি: সংগৃহীত)২০১৫ সালে ভূষণ পাটেল পরিচালিত ‘অ্যালোন’ ছবিতে কাজ করতে গিয়ে একে অপরের প্রেমে পরেন বিপাশা বসু ও করণ সিং গ্রোভার। এরপর ২০১৬ সালের ৩০ এপ্রিল বিয়ে করেন তারা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫