Skip to content

ঝড়-বৃষ্টিতে মৌলভীবাজারে জঙ্গি আস্তানায় অভিযান বিঘিœত

মৌলভীবাজার প্রতিনিধি ॥
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আজ বৃহস্পতিবার সকালে মৌলভীবাজারের দুটি জঙ্গি আস্তানায় অভিযান বিঘিœত হচ্ছে।

মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল সকাল সোয়া আটটার দিকে এই তথ্য জানান।

মৌলভীবাজারের দুটি জঙ্গি আস্তানায় গতকাল বুধবার ‘অপারেশন হিট ব্যাক’ শুরু হয়।

অভিযান-সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা গতকাল জানিয়েছিলেন, রাতের অন্ধকারে এ ধরনের অভিযান চালানো খুব ঝুঁকিপূর্ণ। তাই রাতে কিছুটা বিরতি নিয়ে আজ দিনের আলোতে আবার অভিযান শুরু হবে। সারা রাত সতর্ক পাহারা থাকবে।

আজ ভোররাত থেকে মৌলভীবাজারে প্রচন্ড ঝড়-বৃষ্টি শুরু হয়। এ কারণে অপারেশন হিট ব্যাক বিঘিœত হচ্ছে বলে জানায় পুলিশ।

জঙ্গি আস্তানা দুটি সারা রাত ঘিরে রাখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ভোররাত থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও তারা জঙ্গি আস্তানা দুটি ঘিরে আছে।

দুটি জঙ্গি আস্তানার দুই কিলোমিটার চৌহদ্দিতে ১৪৪ ধারা জারি রয়েছে।

অপারেশন হিট ব্যাকে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের সঙ্গে সোয়াটও আছে।

মৌলভীবাজার জেলা পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, গত মঙ্গলবার দিবাগত দেড়টার দিকে তাঁরা মৌলভীবাজার শহরের বড়হাট আবুশাহ দাখিল মাদ্রাসা গলিতে দোতলা একটি বাড়ি জঙ্গি আস্তানা হিসেবে শনাক্ত করে ঘিরে ফেলেন। এরপর ভোরে শহর থেকে ২০ কিলোমিটার দূরে নাসিরপুর গ্রামে আরেকটি জঙ্গি আস্তানা শনাক্ত করে সেটিও ঘিরে ফেলেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫