Skip to content

সাক্কুর অভিযোগ: তিনটি কেন্দ্রে ভোট গ্রহণে অনিয়ম হয়েছে

বাংলাভূমি ডেস্ক ॥
নিজের ভোট দেওয়ার পর মনিরুল হক সাক্কু অভিযোগ করে বলেন, ‘সরকার দলীয় নেতাকর্মীরা আওয়ামী লীগের মেয়র প্রার্থীর পক্ষে ব্যালটে সিল মারছে। এমনকি তারা আমার ২ টি কেন্দ্রের এজেন্টদের কেন্দ্রের বাইরে বের করে দিয়েছে।

সাক্কু আরো বলেন, আমি ১০৫ টি কেন্দ্রের অনিয়মের কথা বলি নাই। তবে তিনটি কেন্দ্রে অনিয়ম হয়েছে। তবে নির্বাচন সুষ্ঠু হলে ফলাফল মেনে নেব।

নিজের ভোট দিয়ে ব্যালট গণমাধ্যমের কাছে দেখান মনিরুল হক সাক্কু। কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে ভোট দিতে এসে ব্যালটে ধানের শীষে সিল মেরে তা গণমাধ্যমকর্মীদের দেখালেন বিএনপি প্রার্থী মনিরুল হক সাক্কু।

বৃহস্পতিবার সকাল সোয়া ৯টায় ১৩ নম্বর ওয়ার্ডের হোচ্ছা মিয়া সরকারি উচ্ছ বিদ্যালয়ে ভোট দিতে আসেন সাক্কু। সকাল সাড়ে ৯টার দিকে কেন্দ্রের ৫ নম্বর বুথে ব্যালটে সিল মারেন তিনি। এরপর তা উপস্থিত গণমাধ্যমকর্মীদের দিকে উচু করে দেখান।
এর আগে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমান ব্যালটে নৌকা প্রতীকে সিল মেরে তা গণমাধ্যম কর্মীদের সামনে উচু করে ধরেন। তখন তার বিরুদ্ধে নির্বাচনি আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ ওঠে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫