বাংলাভূমি ডেস্ক ॥
যুক্তরাষ্ট্রের টেক্সাসে চার্চের একটি বাস ও পিকআপ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১২ জন নিহত হয়েছে। বাসটিতে চার্চের ১৪ জন সদস্য ছিলেন। বাইবেল নিয়ে আলোচনা ও প্রার্থনার পর তারা গন্তব্যে ফিরছিলেন। এ দুর্ঘটনায় ৩ জন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে ওই পিকআপ ট্রাকটিতে চালকই একা ছিলেন। তবে চালক এ দুর্ঘটনায় মারা গেছেন কি না তা জানা যায়নি। দুর্ঘটনায় বাসটির সামনের অংশ চুরমার হয়ে যায়।
টেক্সাসের নিউ ব্রানফেলস ফার্স্ট ব্যাপটিস্ট চার্চের এক বিবৃতিতে বলা হয় দুর্ঘটনায় হতাহতদের পরিচয় সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। হতাহতদের পরিবারের সদস্যদের সাহায্য এবং সবাইকে তাদের জন্যে প্রার্থনার অনুরোধ করা হচ্ছে। ডেইলি স্টার ইউকে
