Skip to content

শাহরুখকে থানায় তলব!

বিনোদন ডেস্ক ॥
শাহরুখ খান অভিনীত ‘রইস’ ছবির মুক্তির আগে ট্রেনে বিশেষ প্রচারণা চালিয়েছিলেন কিং খান। সেখানে ভিড়ের মাঝে আটকে পড়ে হার্ট অ্যাটাক করেন এক শাহরুখ ভক্ত। মারা যান ঘটনাস্থলেই। ঠিক এই কারণেই ‘রইস’ ছবির নায়ক এবং প্রযোজককে সমন নোটিশ পাঠায় পুলিশ। ভারতীয় গণমাধ্যম সূত্রে এমনটাই জানা যায়।

সে দেশের সংবাদ মাধ্যমকে রেল পুলিশের ডেপুটি সুপার জানান, ‘ওই ব্যক্তির মৃত্যুর ঘটনায় শাহরুখ খান ও রইসের কো-প্রোডিউসারকে সমন পাঠানো হয়েছে। তাদের কাছে সাতদিনের মধ্যে জবাব চাওয়া হয়েছে।’

উল্লেখ্য, ওই ব্যক্তির মৃত্যুতে আগেও অনেক ঝামেলায় পড়েছিলেন ছবিটির নির্মাতারা। গত ২ মার্চ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট রেল পুলিশকে সংশ্লিষ্ট ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছিল।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫