স্পোর্টস ডেস্ক ॥
ক্রিস্টিয়ানো রোনালদোর জন্ম পর্তুগালের রাজ্য ফুনচালের রাজধানী মাদেইরাতে। এই শহরে বেড়ে ওঠা সেই কিশোর এখন বিশ্ব তারকা। নিজ শহরের বিশ্ব তারকাকে সম্মান জানাতে বেশ কিছু কাজ করেছে তারা। শহরটিতে রোনালদোর ব্রোঞ্জ মূর্তি ও জাদুঘর করা হয়েছে আগেই। মাদেইরার প্রধান বিমানবন্দরের নাম রোনালদোর নামে করার পরিকল্পনা বেশ আগে নেয়া হয়। সেটা এখন বাস্তবায়িত হলো। মাদেইরার বিমানবন্দরের নাম এখন থেকে ‘এয়ারপোর্তো ক্রিস্টিয়ানো রোনানালদো’। বুধবার নতুন নামের বিমানবন্দর উদ্বোধন করা হলো। উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন ক্রিস্টিয়ানো রোনালাদো, পর্তুগালের প্রেসিডেন্ট ও মাদেইরার প্রধানমন্ত্রী। বিমানবন্দরে রোনালদোর আরো একটি ব্রোঞ্জ মূর্তি উন্মোচন করা হয়। রোনালদো নিজের হাতে মূর্তি উন্মোচন করেন। কিন্তু ওই মূর্তি নিয়ে রোনালদোর ভক্তরা অখুশি। কারণ, মূর্তিটি রোনালদোর মতো দেখতে হয়নি। চোয়ালের দুই পাশ অনেক উঁচু মনে হচ্ছে। এতে মূর্তিটিকে ঠিক রোনালদোর মনে হচ্ছে না।
পর্তুগালের হয়ে সর্বকালের সর্বাধিক গোলের রেকর্ড রোনালদোর। ১৩৮ ম্যাচে ৭১ গোল তার। ১২৭ ম্যাচে ৩২ গোল নিয়ে দ্বিতীয় স্থানে লুইস ফিগো। এছাড়া বিশ্বে জাতীয় দলের হয়ে সর্বাধিক গোলকারীদের তালিকায় রোনালদো এখন শীর্ষ দশে। তার নেতৃত্বে প্রথমবাররে মতো গত বছর ইউরো কাপের শিরোপা জেতে পর্তুগাল।
রোনালদো-বিমানবন্দর উদ্বোধন
আপডেট :March 30, 2017
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
