Skip to content

ট্রলার ডুবি: নিহতের সংখ্যা বেড়ে ১৭

বাংলাভূমি ডেস্ক ॥

বাগেরহাটের মোরেলগঞ্জ পানগুছি নদীতে ট্রলার ডুবির ঘটনায় আজ চতুর্থ দিনে আরও ৩টি লাশ উদ্ধার করা হয়েছে। সকালে ফায়ার সার্ভিসের কর্মীরা লাশ তিনটি উদ্ধার করেন। এছাড়া দুই শিশুসহ আরও তিনজন নিখোঁজ রয়েছেন।

বাগেরহাট ফায়ার সার্ভিসের ডিএডি মাসুদ সরদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধার হওয়া তিনটি লাশেরই পরিচয় পাওয়া গেছে। এরা হলেন-পুলিশ কনস্টেবল সাহিদুল ইসলাম শেখের স্ত্রী নাসিমা বেগম (৩২), বশির উদ্দিন হাওলাদারের স্ত্রী লাবনি আকতার (১৮) ও খলিলুর রহমান তালুকদারের স্ত্রী নাসরিন বেগম (৩২)।

এর আগে বৃহস্পতিবার দিনভর নৌবাহিনী, কোস্টগার্ড, পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীদের ১৪টি টিম ট্রলার নিয়ে পানগুছি ও বলেশ্বর নদীর বিভিন্ন এলাকা থেকে ১৪টি লাশ উদ্ধার করে। ফলে গত ৪ দিনে উদ্ধার হলো ১০ নারী, ৫ পুরুষ ও ২ শিশুসহ ১৭ জনের লাশ।

উল্লেখ্য, মঙ্গলবার সকালে মোরেলগঞ্জের ছোলমবাড়ীয়া ঘাট থেকে অতিরিক্ত যাত্রী বোঝাই করে উপজেলা সদরের পুরাতন থানা ঘাটে যাবার পথে পানগুছি নদীতে ইঞ্জিনচালিত ওই খেয়া ট্রলারটি ডুবে যায়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫