Skip to content

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট পার্ক গিউন গ্রেফতার

বাংলাভূমি ডেস্ক ॥

ঢাকা: গ্রেফতার হলেন চূড়ান্তভাবে অভিশংসিত দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট পার্ক গিউন-হাই। বৃহস্পতিবার (৩০ মার্চ) সিউল সেন্ট্রাল ডিস্ট্রিক কোর্টের গ্রেফতারি পরোয়ানা জারির পর তিনি গ্রেফতার হন। এর আগে তার গ্রেফতার চেয়ে সরকারি কৌসুলিরা আবেদন করেন।

তিনি হলেন দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের মধ্যে তৃতীয়, যারা ফৌজদারি অপরাধে গ্রেফতার হয়েছেন।

গিউন দুর্নীতির অভিযোগে সংসদ থেকে অভিশংসিত হওয়ার পর উচ্চ আদালতও অভিশংসনের পক্ষে ১০ মার্চ রায় দেন।

এর আগে প্রেসিডেন্ট থাকা না থাকা নিয়ে সংসদে ভোট হয়। তখন অভিশংসনের পক্ষে ভোট পড়ে ২৩৪ এবং বিপক্ষে মাত্র ৫৬।

মূলত রাজনৈতিক কেলেঙ্কারিতে নাম আসার পরপরই পার্কের বিরুদ্ধে রাস্তায় নামেন দক্ষিণ কোরিয়ার হাজারো সাধারণ জনতা। ক্ষমতা ব্যবহার করে তার বিশ্বস্ত সহযোগী চয় সুন-সিল বিভিন্ন বিষয়ে প্রভাব বিস্তার করেছেন এবং অর্থ উপার্জন করেছেন বলে অভিযোগ ওঠে। যদিও তিনি এসব অভিযোগ অস্বীকার করে আসছিলেন। ৬৫ বছর বয়সী পার্ক দেশটির প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে ২০১৩ সালে ক্ষমতা গ্রহণ করেছিলেন। তবে দায়িত্বের পুরোটা পালন করতে পারেননি।

পার্ক গিউন-হাই ১৯৬৩ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত দক্ষিণ কোরিয়ার ক্ষমতাসীন সাবেক প্রেসিডেন্ট পার্ক চুং-হি’র বড় মেয়ে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫