বাংলাভূমি ডেস্ক ॥
র্যাবের ইন্টেলিজেন্স শাখার প্রধান লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদের খুনিদের সমূলে বিনাশ করা হবে বলে মন্তব্য করেছেন কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। আজ সকাল সোয়া ১০টার দিকে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা বলেন।
ফেসবুক স্ট্যাটাসে মনিরুল ইসলামের স্ট্যাটাসটি হুবহু তুলে দেওয়া হলো:
‘সকলকে কাঁদিয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করে চিরবিদায় নিলেন প্রিয় সহযোদ্ধা লে. কর্নেল আজাদ! সহযোদ্ধার মৃত্যু বেদনা দেয় একথা যেমন সত্য, তেমনি সেই শোককে শক্তিতে পরিণত করে মানবকুলে সৃষ্ট দানব ধ্বংসে আমাদেরকে আরও বেশী সংকল্পবদ্ধ করে! আজাদ, আপনাকে ফিরে পাবো না জানি, কিন্তু কথা দিচ্ছি আপনার হত্যাকারীদের রক্ষা নাই, সমূলে তাদের বিনাশ অনিবার্য করে তুলবোই! আপনার স্মৃতি বুকে ধারন করেই অসুর দমনে এগিয়ে যাচ্ছি, যাবো!!!’
