Skip to content

‘বড়হাট আস্তানার পরিস্থিতি অত্যন্ত জটিল’

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম বলেছেন, মৌলভীবাজার শহরের বড়হাট এলাকার জঙ্গি আস্তানায় পরিস্থিতি অত্যন্ত জটিল। তিনি বলেন, অভিযান শুরু হয়েছে। অভিযান শেষ হতে বিলম্ব হতে পারে। আজ ৩১মার্চ শুক্রবার বড়হাট এলাকায় ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

মনিরুল ইসলাম বলেন, ভেতরে একাধিক জঙ্গি অবস্থান করছে। গতকাল বৃহস্পতিবার রাতেও তাঁরা বিস্ফোরণ ঘটিয়েছে। গুলি ছুড়েছে। আস্তানায় একাধিক কক্ষ রয়েছে। কক্ষগুলোতে বিস্ফোরক রয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিস্ফোরক বিষয়ে বিশেষজ্ঞ কোনো জঙ্গি ভেতরে রয়েছে। তবে এখন পর্যন্ত পরিস্থিত পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান বলেন, সিলেট জঙ্গিবিরোধী অভিযানকালে বোমা বিস্ফোরণের ঘটনার সূত্র ধরে মৌলভীবাজার শহরের বড়হাট এলাকার জঙ্গি আস্তানার তথ্য পাওয়া যায়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫