বিনোদন ডেস্ক ॥
তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল আন্তর্জাতিক মাদক-পাচার চক্রের সঙ্গে যুক্ত থাকার। তাঁর হেফাজত থেকে মাদক উদ্ধার হওয়ার অভিযোগও করেছিল পুলিশ। প্রথম থেকে নিজেকে নির্দোষ দাবি করলেও থানের এক জেলা আদালত বৃহস্পতিবার অভিনেত্রী মমতা কুলকার্নি এবং তাঁর স্বামী ভিকি গোস্বামীর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করল। সূত্রের খবর, এঁদের বিরুদ্ধে মাদক পাচার করার প্রমাণ রয়েছে পুলিশের হাতে। যার ভিত্তিতে তাঁদের বিরুদ্ধে চার্জশিট গঠন করা হবে। সূত্রের খবর, মাদক তৈরির মূল দ্রব্য ভারত থেকে নিয়ে গিয়ে কেনিয়ায় প্রস্তুত করা হত। প্রসঙ্গত, গত বছরই সোলাহপুরে অ্যাভন লাইফসায়েন্সে তল্লাশি চালিয়ে প্রায় দু হাজার কোটি টাকা মূল্যের ১৮.৫ টন মাদক উদ্ধার করে মহারাষ্ট্র পুলিশ। পরে পুলিশ জেনেছিল ওই অ্যাভন লাইফসায়েন্স থেকে কেনিয়ার এক সংস্থায় মাদক পাচার করা হয়। সেখানেই পার্টিতে ব্যবহৃত বিশেষ মাদক তৈরি হয়। সেই চক্রেরই মালিক হলেন ভিকি। সে সময় এই ঘটনায় পুলিশ দশজনকে গ্রেফতার করে।
মমতা কুলকার্নির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
আপডেট :March 31, 2017
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
