Skip to content

এইচ. কে. বিপুল স্মৃতি উচ্চ বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥
নরসিংদী জেলার মনোহরদী উপজেলার এইচ. কে. বিপুল স্মৃতি উচ্চ বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল (৩১ মার্চ) ৮টায় স্কুল প্রাঙ্গন থেকে শিক্ষক মন্ডলী, ম্যানেজিং কমিটির সদস্যসহ দেড়শতাধিক ছাত্র-ছাত্রী তিনটি বাসে যাত্রা করেন গাজীপুরস্থ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, সাভারের জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়, সাভার স্মৃতিসৌধ ও সবশেষে গাজীপুরের ভাওয়াল রাজবাড়ী পর্যবেক্ষণ করেন।
সকাল ১০টায় গাজীপুরস্থ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে প্রথমে শিক্ষার্থীরা পর্যবেক্ষণে আসলে সাপ্তাহিক বাংলাভূমি পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম আজহার সকলে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে বিভিন্ন গবেষণা মাঠ পর্যক্ষেণ করেন শিক্ষার্থীরা। এরই মধ্যে গবেষণা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বৈজ্ঞানিক কর্মকর্তা সিফাত সুলতানা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিভিন্ন গবেষণা বিষয়ে ব্রিফ করেন।

এসময়ে অন্যান্যদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাপ্তাহিক বাংলাভূমি’র সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম আজহার, বিশিষ্ট শিক্ষাবিদ সাপ্তাহিক বাংলাভূমি’র ম্যান্টরিং এডিটর মোঃ নাজমুল হাসান, এইচ. কে. বিপুল স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আক্তার হোসেন মোল্লাহ, মনোহরদী উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার মোঃ জলিল মিয়া প্রমুখ।
দুপুরে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ক্লাবে মধ্যাহ্ন ভোজে অংশ নেন শিক্ষক ও শিক্ষার্থীরা। বিকালে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে উল্লেখযোগ্য দর্শনীয় স্থান প্রদর্শন করে সেলিম আল দীন মুক্তমঞ্চে শিক্ষার্থীরা বেশ কিছু সময় কাটিয়ে পরন্ত বিকালে সাভার স্মৃতি সৌধের উদ্যেশে যাত্রা শুরু করেন।


সবশেষে সন্ধ্যায় গাজীপুরের ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ীর বিভিন্ন অংশ প্রদর্শন করেন। বিশেষ করে ভাওয়ালের রাজ-রাণীর স্মৃতি বিজরিত রাজদিঘির সানবাধানো ঘাটে শিক্ষার্থীরা জড়ো হয়ে ভাবাবেগে আপ্লুত হয়। এসময় শিক্ষার্থীদের হাতে থাকা মোবাইল ক্যামেরার জলকানো ফ্লাসের আলোকছটায় জ্বলসে উঠে অন্ধকার রাজদিঘির পানি। রাত সাড়ে ৭টায় রাজবাড়ি থেকে গন্তব্যের পথে ফিরতি যাত্রা শুরু করেন শিক্ষার্থীরা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫