Skip to content

প্যারিসের ইয়োলো কার্নিভালে বিস্ফোরণ; আহত ১৮

স্টাফ রিপোর্টার ॥
ফ্রান্সের রাজধানী প্যারিসের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ভেলিপিনেট শহরের ইয়লো কার্নিভালে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে অন্তত ১৮ জন আহত হয়েছে। স্থানীয় সময় শনিবার বিকেলে বিস্ফোরণের ঘটনাটি ঘটে।

সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায় ভয়াবহ বিস্ফোরণের আগুনে সবকিছু জ্বলছে আর বাতাসে তার ছাই ভাসছে। ঘটনায় একজন মা তার ছোট শিশুসহ মারাত্মক আহত হয়েছেন। এমনকি শহরের মেয়রও বিস্ফোরণে মারাত্মক আহত হয়েছেন বলে স্থানীয় পেরিসিয়েন পত্রিকার প্রতিবেদনে বলা হয়।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণের সঠিক কারণ এখনো জানা যায়নি। তবে বিস্ফোরণের কারণ বের করতে তদন্ত করা হচ্ছে। পুলিশের এক সূত্র জানায়, কার্নিভালে আগুন জ্বালাতে ব্যবহৃত পেট্রোলের কারণে বিস্ফোরণ ঘটেছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। ইন্ডিপেনডেন্ট ও বিবিসি থেকে অনূদিত

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫