Skip to content

তামিম আউট, তবে আউট হননি স্টিভ ওয়াহ!

স্পোর্টস ডেস্ক ॥
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে বিতর্কিত এক ক্যাচে মাঠ ছাড়েন বাংলাদেশি ওপেনার তামিম ইকবাল। তবে ড্যাশিং এ ওপেনার আউট যদি না হতেন তাহলে সাম্প্রতিক ফর্ম ও ইতিহাস বিবেচনায় বড় স্কোরের দেখা পেতেন তিনি!

তৃতীয় ওডিআইতে ২৮১ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বাউন্ডারির দেখা পান তামিম। যদিও কিপার ও স্লিপের ফাঁক গলে চার হয়। কিন্তু নুয়ান কুলাসেকেরার ওভারের শেষ বলটি তামিম ক্যাচ দিলেও তা ঠিক মতো ধরেও নিজের আয়ত্বে রাখতে পারেননি লঙ্কান পেসার। মাঠের দুই আম্পায়ার অবশ্য তৃতীয় আম্পায়ার সুন্দরম রবির কাছে আবেদন জানান।

যেখানে রিপ্লেতে দেখা যায় কুলাসেকেরার ধরা বলটি উদযাপনের আগেই হাত ফসকে পড়ে যায়। তবে টিভি আম্পায়ার রবি আউট বিবেচনাতে নেন। যা স্বাভাবিকভাবে মেনে নিতে পারেননি তামিম।

তামিমের ক্যাচের মুহূর্তটি মনে করিয়ে দেয় আজ থেকে ১৮ বছর আগের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়ার গ্রুপ পর্বের ম্যাচকে। ১৯৯৯ বিশ্ব আসরে হেডেংলির লিডসে অনুষ্ঠিত সেই ম্যাচে তখনকার অজি অধিনায়ক স্টিভ ওয়াহ’র ক্যাচ নিয়েছিলেন প্রোটিয়া তারকা হার্শেল গিবস। তবে ঠিক একইভাবে তার হাত থেকেও বলটি ফসকে যায়। আর আম্পায়ারও এটিকে আউট বিবেচনায় নেননি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫