Skip to content

বগুড়ায় কর ফাঁকি তালিকার শীর্ষে বড় বড় সরকারি প্রতিষ্ঠান

বাংলাভূমি ডেস্ক ॥
বগুড়াতে সরকারি প্রতিষ্ঠানসহ বড় বড় স্থাপনার কর আদায় করতে পারছে না পৌর কর্তৃপক্ষ। বিপুল অঙ্কের কর বকেয়া পড়েছে অনেক প্রতিষ্ঠানের। পৌর কর্তৃপক্ষ বলছে সংশ্লিষ্টদের বারবার তাগাদা দিয়েও কোনো লাভ হচ্ছে না।

শহীদ চান্দু ক্রিকেট স্টেডিয়াম, জেলা ও দায়রা জজ আদালত এবং ডিসি অফিসহ আটটি সরকারি অফিসের কাছে বগুড়া পৌরসভার কর বকেয়া পৌনে তিন কোটি টাকা। সবচেয়ে বেশি বকেয়া ক্রিকেট স্টেডিয়াম কর্তৃপক্ষের কাছে। বকেয়ার পরিমান ৭৫ লাখ টাকা। ১৯৮৪ সালের পর আর কর দেননি তারা।

এছাড়াও, পৌরসভার কর খেলাপির তালিকায় আছে বগুড়া নার্সিং কলেজ, সড়ক পরিবহন সংস্থা, রেলওয়ে স্টেশনও। কর আদায়ে সহযোগিতা চেয়ে জানুয়ারিতে জেলা প্রশাসনকে চিঠি দিয়েছে পৌর কর্তৃপক্ষ। -তথ্যসূত্র : ইনডিপেনডেন্ট টিভি

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫