Skip to content

আইপিএল মাতাবেন অ্যামি

বিনোদন ডেস্ক ॥

এ বছরের সবচেয়ে বড় বাজেটের ছবি ‘০.২’ নিয়ে খুব শিগগিরই রূপালি পর্দায় হাজির হবেন অ্যামি জ্যাকসন। এতে তার সহশিল্পী দক্ষিণের জনপ্রিয় অভিনেতা রজনীকান্ত ও বলিউডের অক্ষয় কুমার। এবার শোনা যাচ্ছে আইপিএল’র (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) উদ্বোধনী অনুষ্ঠানে নাচবেন অ্যামি।

তবে উদ্বোধনী অনুষ্ঠানে অ্যামির সঙ্গে কে থাকছেন তা এখনও জানা যায়নি। অনুষ্ঠানে ‘লেটস নাচো’, ‘কর গায়ি চুল’, ‘তাম্মা তাম্মা’ ও ‘কালা চশমা’ গানের তালে নাচবেন ব্রিটিশ এই মডেল।

সবশেষ ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘ফ্রিকে আলি’ ছবিতে দেখা গেছে ২৫ বছর বয়সী অ্যামিকে। এতে তার সহশিল্পী হিসেবে ছিলেন নওয়াজুদ্দিন সিদ্দিকী ও আরবাজ খান।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫