Skip to content

মাশরাফিকে নিয়ে ফেসবুকে সতীর্থদের স্ট্যাটাস

স্পোর্টস ডেস্ক ॥
অবসর ঘোষণার পর ভালোবাসার জোয়ারে ভাসছেন মাশরাফি। সামাজিক যোগাযোগ মাধ্যম ছেয়ে গেছে মাশরাফি বন্দনায়। বাদ পড়েননি সতীর্থরাও।

তামিম ইকবাল তার ফেসবুক পেজে বলছেন, মাশরাফি বাংলাদেশের ক্রিকেটকে বদলে দেবার নায়ক। তার নেতৃত্বে আজকের বাংলাদেশ।

টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম এখনো ভাবতে পারছেন না মাশরাফিকে ছাড়া বাংলাদেশ দল। তবে এটাও স্বীকার করেছেন প্রাকৃতিক নিয়মে সবাইকে বিদায় নিতে হবে।

মাহমুদুল্লাহ রিয়াদের বক্তব্যও প্রায় এক। সতীর্থ ক্রিকেটার ছাপিয়ে যে কিনা হয়ে উঠেছিলেন তার বন্ধু, ভাই। ব্যক্তি জীবনের নানা সমস্যায় পাশে দাড়িয়েছেন সহযোগিতার মানসিকতায়।

তাসকিন আহমেদ তার আইডলের বিদায় ঘোষণায় দুঃখিত। লিখেছেন জানিনা আর কতদিন এই হাতটা খেলার মাঠে আমার কাধে পাবো।

সূত্র: চ্যানেল টোয়েন্টিফোর

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫