Skip to content

ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে অভিযান চলবে : ওবায়দুল কাদের

স্টাফ রিপোর্টার ॥
সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘রাজপথে যানবাহনের শৃঙ্খলা ফিরিয়ে আনতে ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।

বুধবার মানিক মিয়া এভিনিউয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানের সময় মন্ত্রী উপস্থিত হয়ে একথা জানান।

রাজধানীর মানিক মিয়া এভিনিউ, বাবু বাজার, তাঁতী বাজার এলাকায় বুধবার সকাল ১০টা থেকে একই সাথে এই অভিযান শুরু করে ভ্রাম্যমান আদালত।

ওবায়দুল কাদের জানান, ‘সিটিং সার্ভিস বাস বন্ধের সিদ্ধান্ত পরিবহন মালিকদের নিজস্ব সিদ্ধান্ত। এই সার্ভিসের নামে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হয়’।

অভিযানে ড্রাইভিং লাইসেন্স না থাকায় ও যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ায়র অভিযোগে বেশ কয়েকজন চালককে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫