Skip to content

টাঙ্গাইলে ইঞ্জিনসহ বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

টাঙ্গাইল প্রতিনিধি ॥
টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তে ঢাকা থেকে লালমনিরহাটগামী আন্তঃনগর ‘লালমনি এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়েছে।

বুধবার দিনগত রাত ৩টার দিকে পাথাইল কান্দি রেলক্রসিংয়ের কাছে এ দুর্ঘটনা ঘটে।

এতে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণবঙ্গের ট্রেন চলাচল বন্ধ রয়েছে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনের মাস্টার নুরুল হুদা।

বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনের মাস্টার নুরুল হুদা ও বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার দ্বিতীয় কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বলেন, ভোররাত তিনটার দিকে আন্তনগর লালমনি এক্সপ্রেস ট্রেনটি বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন ছেড়ে যাওয়ার পর পাথাইল কান্দি রেলক্রসিংয়ের কাছে পৌঁছার পর লাইনচ্যুত হয়। এ ঘটনায় আপাতত ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণবঙ্গের ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। বিভিন্ন স্টেশনে বেশ কিছু ট্রেনও আটকা পড়ে আছে।

এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে বিভিন্ন স্টেশনে বেশ কিছু ট্রেন আটকা পড়েছে। ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে বলেও জানান নুরুল হুদা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫