Skip to content

প্রভাবশালী পাসপোর্টের তালিকায় বাংলাদেশের অবস্থান ৮৮

বাংলাভূমি ডেস্ক ॥

বিশ্বে প্রভাবশালী পাসপোর্টের তালিকায় বাংলাদেশের অবস্থান ৮৮। তালিকায় সবার উপরে জার্মানি, একেবারে তলানিতে রয়েছে আফগানিস্তান।পার্সপোর্ট ইনডেক্সের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।

আন্তর্জাতিক ভ্রমণ র‌্যাংকিং অনুযায়ী, ওয়েবসাইটটির তালিকায় ৮৮তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশের ভিসা ফ্রি স্কোর ৩৭। প্রভাবশালী পাসপোর্টের তালিকায় দ্বিতীয় অবস্থানে সুইডেন ও সিঙ্গাপুর। তৃতীয় অবস্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, স্পেন ও ইতালিসহ নয়টি দেশ।বিশ্বের অপর দুই বৃহৎ শক্তি রাশিয়ার র‌্যাংকিং ৪২ এবং চীন রয়েছে ৭০ নম্বরে।

পাসপোর্টের ক্ষমতার বিচারে র‌্যাংকিংয়ের তলানিতে রয়েছে আফগানিস্তান, দেশটির র‌্যাংকিং ৯৩। তার উপরে ৯২ নম্বরে অবস্থান করছে দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তান।বাংলাদেশের প্রতিবেশী ভারতের অবস্থান ৭৮ নম্বরে। দক্ষিণ এশিয়ার অপর দেশগুলোর মধ্যে মালদ্বীপ ৫৪, ভুটান ৭৬, শ্রীলঙ্কা ৮৭ ও নেপালের র‌্যাংকিং ৮৮।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫