Skip to content

আফ্রির নায়ক রুমি!

বিনোদন ডেস্ক ॥

মডেল-অভিনেত্রী আফ্রির এখন সুসময়। আসিফের গাওয়া ‘আগুন’ গানের ভিডিওর রেশ কাটতে না কাটতেই বৈশাখে নতুন গানে দেখা যাবে তাকে। এবার আফ্রির নায়ক আরফিন রুমি।

এইচ এম রিপনের কথা ও অমিত চ্যাটার্জির সুরে ‘তোমার মাঝে’ গানটিতে কণ্ঠ দিয়েছেন আরফিন রুমি, সংগীতায়োজনও তারই। এতে মডেলও হয়েছেন রুমি। বিপরীতে আফ্রি। ভিডিওটি নির্মাণ করেছেন সামছুল হুদা।

মিউজিক ভিডিও সম্পর্কে রুমি বললেন, ‘গান ও মিউজিক ভিডিও নিয়ে আমি আশাবাদী। ভিডিওতে নতুনত্ব থাকছে।’

আসছে পহেলা বৈশাখ উপলক্ষে মাই সাউন্ডের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হবে আরফিন রুমি ও আফ্রির ‘তোমার মাঝে’।

 

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫