Skip to content

তিস্তা চুক্তির বিষয়ে আশাবাদী শেখ হাসিনা

স্টাফ রিপোর্টার ॥

ভারত সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বহুল আলোচিত তিস্তা পানিবণ্টন চুক্তির বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন।

শুক্রবার (৭ এপ্রিল) ভারতীয় অন্যতম শীর্ষ সংবাদপত্র ‘দ্য হিন্দু’র এক অনুচ্ছেদে সেই আশাবাদের কথাই জানানো হয়েছে।

সংবাদমাধ্যমটি বলছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে বাংলাদেশ ও ভারতের সহযোগিতাপূর্ণ সম্পর্ক ‘নতুন উচ্চতায়’ দাঁড়াবে বলে জানিয়েছেন তিনি।

একই সঙ্গে তিস্তা পানি বণ্টন চুক্তি স্বাক্ষরের বিষয়েও প্রত্যয় ব্যক্ত করেছেন শেখ হাসিনা।

দ্য হিন্দু’র সম্পাদকীয় পৃষ্ঠায় প্রকাশিত শেখ হাসিনার উদৃদ্ধিতে বলা হয়, ভারতে আমার চারদিনের সফর। আমার দেশের জনগণের পক্ষ থেকে ভারতবাসীকে আমি উষ্ণ অভিনন্দন জানাই। আমি আশা করি, আমার এই সফরের মধ্যদিয়ে বাংলাদেশ ও ভারত দু’দেশের মধ্যে সহযোগিতাপূর্ণ সম্পর্ক আরও ভালো হবে, নতুন এক উচ্চতায় দাঁড়াবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫